নিহত ইকরাম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মাসুদ মিয়ার ছেলে। তবে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফরিদুল হুদা সড়কের বি-বাড়িয়া টাওয়ারে বসবাস করতেন। পুলিশ ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘাতক রায়হানকে আটক করেছে। ঘাতক রায়হান ঢাকার মগবাজারের জিয়াউল হক জিয়ার ছেলে।
জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে মোটরসাইকেলের চাবি নিয়ে রায়হান ও ইকরামের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে ইকরামকে ছুরি দিয়ে আঘাত করে রায়হান। পরে ইকরামকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
রিদোয়ান আনসারী রিমো জানান, রায়হান তার মামাতো ভাই। তার মামা ভারতে যাওয়ায় রায়হানকে এখানে রেখে যান। মোটরসাইকেলের চাবি নিয়ে তর্কাতর্কির জের ধরে ইকরামকে ছুরিকাঘাত করে রায়হান। ঘটনার সময় তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। রায়হান মাদকসেবী বলে দাবি করে রিমো।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, মোটরসাইকেলের চাবি নিয়ে তর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তাৎক্ষণিকভাবে ঘাতক রায়হানকে গ্রেফতার করা হয়েছে।