ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় আলাদা অভিযানে ১০ আসামি গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৫, ১৫ জুন ২০২৩
আখাউড়ায় আলাদা অভিযানে ১০ আসামি গ্রেফতার
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলাদা স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ও বুধবার টানা ২৪ ঘণ্টা পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঐদিন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ। গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শফিক খন্দকার, মোরসালিন, রাব্বি, আলম মিয়া, সাইদুর রহমান, আমজাদ খান, আসাদুল ইসলাম, রিনা বেগম, নবীর হোসেন ও নজরুল ইসলাম মালদার। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

Advertisement

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারী পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্ত ও পলাতকসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে বুধবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!