[ দেশজুড়ে ]
মেহেরপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে ২০০ গ্রাম গাঁজাসহ ফুরকি খাতুন (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
গ্রেফতার ফুরকি খাতুন গাংনী উপজেলার পিরতলা গ্রামের এনামুল হকের স্ত্রী।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার গাংনী থানার এসআই জহির রায়হান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!