[ দেশজুড়ে ]
হোসেনপুরে সেলাই মেশিন বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে নারী ইউপি সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি।
এ সময় হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়নের ২১ জন নারী ইউপি সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার অনিদ্য মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ কে এম শাজাহান কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!