[ দেশজুড়ে ]
পঞ্চগড়ের বজ্রপাতে যুবকের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভেরসা নদীতে বজ্রপাতে আব্দুস সালাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ গ্রামে ভেরসা নদীতে এ ঘটনা ঘটে। মৃত আব্দুস সালাম একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জানা যায়, সকালে বৃষ্টিতে ভিজে স্থানীয় ভেরসা নদীতে মাছ ধরার জন্য যান তিনি। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার লাশ বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা।
.png)
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!