[ দেশজুড়ে ]
গরু আনতে গিয়ে বজ্রপাতে লাশ হলেন বৃদ্ধ
ফাইল ফটো
টাঙ্গাইলে ফসলের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ফজলুল হক (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
বুধবার দুপুর আড়াইটার দিকে গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের জহুর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন। তিনি জানান, ফজলুল হক দুপুরে মাঠ থেকে গুরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!