[ দেশজুড়ে ]
বৃষ্টির মধ্যে টিকটক করতে গিয়ে বজ্রপাতে নারী আহত
ছবি: সংগৃহীত
বৃষ্টির মধ্যে ছাদে টিকটক করতে গিয়ে বজ্রপাতে মেঘলা আক্তার নামে এক নারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ছাদে এ ঘটনা ঘটে। মেঘলা আক্তার শরীয়তপুর ইসলামি চক্ষু হাসপাতালের পরিচ্ছন্নকর্মী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মেঘলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় শরীয়তপুর ইসলামি চক্ষু হাসপাতালের একজন পরিচ্ছন্নকর্মী। দুপুরে বৃষ্টি শুরু হলে মেঘলা ভবনের ছাদে নেচে-গেয়ে টিকটক করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ছাদে লুটিয়ে পড়েন। ভবনে থাকা লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। ঐ টিকটক ভিডিও করছিলেন মেঘলার সহকর্মী।
.png)
শরীয়তপুর ইসলামি চক্ষু হাসপাতালের মালিক মিজানুর রহমান বলেন, মেঘলা আমাদের হাসপাতালের একজন পরিচ্ছন্নকর্মী। আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!