মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের দক্ষিণ হাওরে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঐ ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামের শরাফ আলী ছেলে।
স্থানীয়রা জানান, মিন্নত আলী মিনা ও তার ভাতিজা ইয়াছিনসহ (৮) মঙ্গলবার দুপুরে জাল দিয়ে গ্রামের দক্ষিণ হাওরে মাছ ধরতে যান। বিকেল তিনটার দিকে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়েন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনাকে মৃত ঘোষণা করেন।
.png)
দেওঘর ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।