ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজ লরির চাকায় পিষ্ট হয়ে নিথর চালক

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ২১ জুন ২০২৩
নিজ লরির চাকায় পিষ্ট হয়ে নিথর চালক
দুর্গাপুর থানা- ফাইল ফটো

নেত্রকোণার দুর্গাপুরে নিজের লরি গাড়ির চাকায় পিষ্ট হয়ে বিল্লাল মিয়া (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিল্লাল মিয়া মঙ্গলবার রাতে সোমেশ্বরী নদী এলাকা থেকে লরিতে বালু নিয়ে যাচ্ছিলেন। পথে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ব্যাক করে। এতে নিচে পড়ে যান বিল্লাল মিয়া। এ সময় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার এসআই শফিউল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!