[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
ফাইল ছবি
টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় সাজেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদা বেগম উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলি গ্রামের জামাল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, রাস্তার এক পাশে সাজেদা বেগম দাঁড়িয়ে ছিলেন। বাসাইল হতে পাথরঘাটাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা সাজেদাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রমেশ জানান, দুর্ঘটনার পর নারীকে হাসপাতালে নিয়ে আসেন। ইসিজি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হই হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!