[ দেশজুড়ে ]
নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ফাইল ফটো
নাটোরের নলডাঙ্গায় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বীরকুটশা রেলওয়ে স্টেশনের ১ কিলোমিটার উত্তরে ২৫৬ নং পিলারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বিকেলে ওই এলাকায় রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
মাধনগর রেলস্টেশনে স্টেশন মাস্টার মো. আব্দুল হামিদ জানান, বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!