[ দেশজুড়ে ]
ছেলে স্পর্শ করতেই লুটিয়ে পড়ল বাবার নিথর দেহ
ফাইল ফটো
বুধবার দুপুর। জমিতে কাজ করছিলেন সালা উদ্দিন ও তার ছেলে। পরে তার ছেলেকে ভাত আনতে পাঠান তিনি। এরপর হঠাৎ ওই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান সালা উদ্দিন। এদিকে ছেলে ভাত এনে দেখেন বাবা দাঁড়িয়ে আছেন, কোনো নড়াচড়া করছেন না। পরে ছেলে স্পর্শ করতেই সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বাবা সালা উদ্দিন।
ঘটনাটি ঘটেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা উপজেলার স্বর্ণদ্বীপে। নিহত সালা উদ্দিন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মদিনা গ্রামের রেজাউল হকের ছেলে।
নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, বুধবার দুপুরে জমিতে কাজ করছিলেন সালা উদ্দিন ও তার ছেলে। পরে তার ছেলেকে ভাত আনতে পাঠান তিনি। এরপর হঠাৎ ওই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান সালা উদ্দিন। এদিকে ছেলে ভাত এনে দেখেন বাবা দাঁড়িয়ে আছেন, কোনো নড়াচড়া করছেন না। পরে ছেলে স্পর্শ করতেই মাটিতে লুটিয়ে পড়েন বাবা সালা উদ্দিন।
বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!