ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ভ্যানে শ্লীলতাহানি: লাফিয়ে পড়ে স্কুলছাত্রীর চিৎকার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ২২ জুন ২০২৩
চলন্ত ভ্যানে শ্লীলতাহানি: লাফিয়ে পড়ে স্কুলছাত্রীর চিৎকার
ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রামে চলন্ত ভ্যানে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মৃদুল কুমার নামে এক পরিবহন শ্রমিকের দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া নতুনবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও বোরহান উদ্দিন মিঠু।

দণ্ডপ্রাপ্ত মৃদুল পাবনা সদর উপজেলার শালগাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি শ্যামলী পরিবহনের বনপাড়া কাউন্টারে কর্মরত।

Advertisement

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, বিকেলে বনপাড়া বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ওই স্কুলছাত্রী। এ সময় মৃদুলও সেই ভ্যানে উঠেন। একপর্যায়ে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন মৃদুল। এ সময় ওই ছাত্রী চলন্ত ভ্যান থেকে লাফিয়ে পড়ে চিৎকার করলে মৃদুলকে আটক করেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নেয়া হয় লিখিত মুচলেকা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!