জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার পর লাইটারেজ জাহাজের মাধ্যমে ভ্যাসেল থেকে কয়লা বন্দরে পৌঁছাবে। প্রায় দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে ১০ মিটার গভীরতার এই ভ্যাসেলটি কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, ভ্যাসেলটি তাপবিদ্যুতের কয়লা নিয়ে বন্দরের ইনারে নোঙর করেছে। বিকেল ৩টার পর থেকে লাইটারেজ পদ্ধতিতে কয়লা বন্দরে পৌঁছাবে।
.png)
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব জানান, জ্বালানি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালে আশা করছি ২৫ জুন থেকে কেন্দ্রটি উৎপাদনে যাবে।
উল্লেখ্য, গত ২৫ মে জ্বালানি সংকটের কারণে দেশের বৃহৎ আল্ট্রা সুপার ক্রিটিকাল পাওয়ার প্ল্যানটির একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এর ১০ দিন পরে ৫ জুন দুপুরে পাওয়ার প্ল্যান্টের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।