[ দেশজুড়ে ]
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহে গরুবোঝাই ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় দেড়ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বাঘমারা এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে খবর পেয়ে রেলওয়ের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে রেল চলাচল স্বাভাবিক করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই মো. শাহজাহান।
তিনি বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা গরুবোঝাই ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ময়মনসিংহ নগরীর বাঘমারা এলাকা পৌঁছাতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল পৌনে ১০টার দিকে রেল চলাচল স্বাভাবিক করেন। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!