[ দেশজুড়ে ]
মাটিরাঙ্গায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাইদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মাতাবরপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার জমির উদ্দিনের ছেলে।
মৃত সাইদুলের মামি জানান, দীর্ঘদিন ধরে স্বপরিবারে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় ভাড়া থাকতো সে। তিন ভাইবোনের মধ্যে সাইদুল সবার ছোট। সে পেশায় ছিল দিনমজুর। ২ বছর ধরে মাতাবরপাড়া এরশাদ মিয়ার বাড়িতে মা ও ভাইসহ একসঙ্গে ভাড়া থাকতো।
.png)
রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার বড় ভাই সাইফুল ইসলাম তাকে ডাকতে গেলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, সাইদুলের আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয়। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!