সোমবার সকালে বাড়ির পাশের ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনুপ মন্ডল উপজেলার দেলুটি ইউনিয়নে ফুলবাড়ী গ্রামের অনুকূল মন্ডলের ছেলে।
জানা যায়, রোববার রাতে বেরিয়ে আর বাড়ি ফিরেননি তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে ভোরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে অনুপ মন্ডলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।