ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীমঙ্গলে কুকুর-শেয়ালের কামড়ে আহত ২০ 

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ২৬ জুন ২০২৩
শ্রীমঙ্গলে কুকুর-শেয়ালের কামড়ে আহত ২০ 
ফাইল ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেয়াল ও কুকুরের কামড়ে শিশুসহ ২০ জন আহত হয়েছেন। রোববার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহতরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন- শ্রীমঙ্গল পৌর শহরের মিশন রোডের আনোয়ার মিয়া, আব্দুর রেজা, ৯ বছরের আলামিন, শহরতলীর জেটি রোডের পিউ রানী দেবনাথ, মাস্টার পাড়ার অর্পিতা দেব, অমিত সাহা, অঞ্জন দেব, আরতী সাহা, বঙ্গবীর রোডের রাজু দেব পাল, শাপলাবাগের ৯ বছরের আনিক, কালিঘাট রোডের ৫ বছরের রুমেন আহমদ, ৯ বছরের আনিক আহমদ, শাহিবাগ আবাসিক এলাকার ছয় বছরের রিপু আক্তার, শান্তিবাগ আবাসিক এলাকার আব্দুস সালাম, চার বছরের মীম আক্তার, লালবাগ এলাকার মুজিব মিয়া, উত্তর ভাড়াউড়ার অঞ্জন সরকার, শাহীবাগ এলাকার হারুনুর রশিদ ও সাতগাঁও ইউনিয়নের গোলাপপুর এলাকার জেহিল।

আহতরা জানান, রাস্তায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে কুকুর কামড় দেয়। ওই কুকুরের মুখ দিয়ে লালা ঝরছিল।

Advertisement

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, একজন শেয়ালের কামড়ে আহত বাকি ১৯ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের বিনামূল্যে জলাতঙ্ক রোধে প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!