ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নোয়াখালীর রিগান

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ২৭ জুন ২০২৩
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নোয়াখালীর রিগান
নিহত রিগান

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন নোয়াখালীর রিগান ইসলাম।

সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বুসাবেলোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিগান ইসলাম কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের উলাল মিয়ার বাড়ির তাজু মিয়ার বড় ছেলে। দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন তিনি।
 
নিহতের ভাই ফাহিম মাহমুদ জানান, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তার বড় ভাই। এরপর ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে আবারো আফ্রিকা চলে যান। সোমবার রাতে মালামাল নিয়ে দোকানের সামনে আসেন তিনি। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওঁত পেতে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

বাটইয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, রিগানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!