মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর বড়বাজার কালীবাড়ি রোডের সিটি ব্যাংক গলিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুখ হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
পিয়াস নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, সিটি ব্যাংকের পেছনের একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত। গোডাউনে চুন, ব্লিচিং ও ভুসি ছিল।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে ধোঁয়া দেখতে পাই। পরপর দুই-তিনবার বিকট শব্দ হয়। ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুখ হোসেন শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আশা করছি দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। বিস্তারিত পরে জানাতে পারবো।