এর আগে, সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক মিলন বলেন, চুন, ভুসি, সয়াবিন ও পাম ওয়েলের তিন থেকে চারটি গোডাউনে আগুন লাগে। আগুন লাগার পর চুনের গোডাউনে বিকট শব্দ হয়।
.png)
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মহানগরীর বড়বাজার কালীবাড়ি এলাকার স্যার ইকবাল রোডের সিটি ব্যাংকের পেছনের গলিতে থাকা একটি গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন পাশের আল আরাফা ইসলামী ব্যাংকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে থাকা চুনসহ মালামাল এবং পাশের আল আরাফা ইসলামী ব্যাংক খুলনা শাখার কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস কাজ করছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার জানান, চুনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ফুলকি পাশের আল আরাফা ইসলামী ব্যাংকে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে খুলনা সদর ও টুটপাড়া ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।