ঈমান আব্দুর রহমান জানান, সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। তিনি ঈদের নামাজ পড়ান। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।
লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান জানান, শশীনাড়া একটি ছোট গ্রাম। ওই গ্রামে পাঁচ শতাধিক মানুষের বসবাস। এই গ্রামের একটি সমাজের শতাধিক মানুষ সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করেন। আমি শুনেছি ১০-১২ বছর ধরে ওই গ্রামের ৫০-৬০ পরিবার ঈদ উদযাপন করে আসছেন।
.png)