[ দেশজুড়ে ]
আখাউড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আমান ভূঁইয়া ও মনির ভূঁইয়া নামে দুই যুবক আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।
আহত আমান ভূঁইয়া তমা কনস্ট্রাকশন লিমিটেডের নৈশপ্রহরী হিসেবে আখাউড়া রেলস্টেশন এলাকায় কর্মরত। ছিনতাইকারী শাওন পৌরশহরের মসজিপাড়া গ্রামের বাসিন্দা লিয়াকত আলীর ছেলে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
আহত আমানের মামা কাজল ভূঁইয়া বলেন, আমান বেলা ১১টার দিকে তার কর্মস্থল আখাউড়া রেলস্টেশনে যাচ্ছিলেন। তিনি রেলওয়ে থানার সামনে পৌঁছামাত্র ছিনতাইকারী শাওন তাকে ছুরি ধরে তার গতিরোধ করেন। মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার সময় আমান তাকে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করেন। এ সময় মনির ভূঁইয়া নামে একজন এগিয়ে গেলে তাকেও ছুরিকঘাত করে পালিয়ে যান শাওন।
.png)
আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, এ বিষয়ে তিনি অবহিত নন। তবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!