ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল চা শ্রমিকের লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ২ জুলাই ২০২৩
নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল চা শ্রমিকের লাশ
ফাইল ফটো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডোবা থেকে মুজিব সাওতাঁল নামে এক চা বাগান শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি চা বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুজিব সাওতাঁল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাম সাওতাঁলের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চা বাগান এলাকার বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি মুজিব সাওতাঁল। পরে শনিবার বিকেলে ঠান্ডাছড়ি চা বাগান এলাকার একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!