ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি, জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ২ জুলাই ২০২৩
অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি, জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার পৌরশহরের সড়ক বাজারে এ অভিযান চালানো হয়।

অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি ও  মূল্য তালিকা না থাকায় লোকনাথ সবজি ভান্ডারকে এ জড়িমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। এ সময় পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী বলেন, গত কয়েক দিন ধরে বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী নিজের ইচ্ছে মতো দামে মরিচ বিক্রি করছে। একই সঙ্গে তাদের দোকানে কোনো মূল্য তালিকা নেই।

Advertisement

ফলে ভোক্তারা অনেকটাই ভোগান্তীর মধ্যে পড়ছেন। বিষয়টি তদারকি করতেই বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় এক ব্যবসায়ী অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি ও রশিদ দেখাতে না পারায় তাকে জরিমানা করা হয়। পাশাপাশি অনেক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

তিনি আরো বলেন, এরপরও যদি কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে, এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!