[ দেশজুড়ে ]
ভৈরবে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ হেলাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুরে শহরের কালিপুর দক্ষিণপাড়া মেঘনা নদীর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হেলাল কালিপুর ১২ নম্বর ওয়ার্ডের মৃত উসমান মিয়ার ছেলে।
র্যাব- ১৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের কালিপুর দক্ষিণপাড়া ডেংহাটি মেঘনা নদীরপাড় এলাকায় সাইদুল মিয়ার বাড়ির পশ্চিম পাশে অভিযান চালায় র্যাব। এ সময় দুটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২৮ কেজি গাঁজাসহ হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়।
.png)
র্যাবের ভারপ্রাপ্ত স্কোয়াড কমান্ডার আব্দুল হাই চৌধুরী বলেন, এ ব্যাপারে ভৈরব থানায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!