ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাঁচা মরিচের কেজি ১০০, ক্রেতাদের ভিড়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ৩ জুলাই ২০২৩
কাঁচা মরিচের কেজি ১০০, ক্রেতাদের ভিড়
কাঁচা মরিচ- ফাইল ফটো

কাঁচা মরিচের দাম গত কয়েকদিন ধরেই বৃদ্ধি পাচ্ছিল। ১০০ টাকার কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৭০০ টাকা পর্যন্ত গড়ায়। কোথাও কোথাও হাজার টাকা ছাড়িয়ে যায়। নারায়ণগঞ্জেও প্রায় ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। তবে আমদানির খবরে সেটা নেমে আসে ২৫০ টাকায়।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের অন্যতম বৃহৎ পাইকারি বাজারে কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছিল। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালায়।

অভিযানের খবরে মুহূর্তেই ২৫০ থেকে ১০০ টাকায় নেমে আসে। সেইসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের কর্মকর্তাদের সামনে ১০০ টাকা দরেই কাঁচা মরিচ বিক্রি করতে থাকেন ব্যবসায়ীরা। আর এই খবরে কাঁচা মরিচের দোকানের সামনে ক্রেতাদের প্রচণ্ড ভিড় লেগে যায়। ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন ব্যবসায়ীরা।

আসলাম নামে এক ক্রেতা বলেন, আমি সকালে এসে দেখি কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেশি দাম হওয়ার কারণে আমি কাঁচা মরিচ কিনতে পারিনি। বাজার শেষ হওয়ার পর শুনি ভোক্তা অধিকার আসছে। সেইসঙ্গে কাঁচা মরিচ ১০০ টাকা দরে বিক্রি করেছি। তাই ১০০ টাকায় এক কেজি কাঁচা মরিচ কিনেছি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবেই আমরা কাঁচাবাজারে আসছিলাম। সেইসঙ্গে বাজারে গিয়ে শুনতে পাই ২৫০ টাকা কেজিতে কাঁচ মরিচ বিক্রি হচ্ছে, যা প্রকৃত মূল্য না। পরে আমরা যাওয়ার তারা ১০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি শুরু করে। একইসঙ্গে বাজারে থাকা ক্রেতারাও ১০০ টাকা কেজিতে কাঁচা মরিচ কেনার জন্য ভিড় করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!