মৃত নিঝুম উপজেলার পুরস্কর গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে।
কাদরা ইউপির সদস্য মো. আব্দুল হাকিম বলেন, নিঝুম দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। ঐ সময় সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে ভেসে উঠলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টি কেউ অবহিত করেনি। খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।