পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউপির সরলিয়া বাজার এলাকার আহমদ নবীর ছেলে শেহাব উদ্দিন ও আনোয়ারা উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন। আহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
.png)
জানা যায়, উপজেলার এবিসি সড়কের ধনিয়াকাটা বাজারের দক্ষিণ পাশের তিন রাস্তার মোড়ে পেকুয়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী শিহাব উদ্দিন ঘটনাস্থলে মারা যান। দুজন গুরুতর আহত হন। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল আমিন।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, ঘটনাস্থল ও হাসপাতাল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। চালক ও সহকারী পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।