ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাম্পের সুইচ দিতেই নিথর বাশরী 

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫২, ৫ জুলাই ২০২৩
পাম্পের সুইচ দিতেই নিথর বাশরী 
ফাইল ফটো

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফুল বাশরী নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সগুনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফুল বাশরী ওই গ্রামের সিরাজুল হকের স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার দুপুরে গোয়ালঘর পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক পাম্পের সুইচ চালু করতে যান ফুল বাশরী। এ সময় বিদ্যুতায়িত হন তিনি। দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

শ্রীবরদী থানার ওসি বিপ্লব বিশ্বাস বলেন, বিদ্যুস্পৃষ্টে ফুল বাশরী নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!