ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল যুবকের

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ২৫ মে ২০২৩
রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে আইয়ুব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়গাছা ইউপির বড়গাছা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের রইচ উদ্দীনের ছেলে।

নিহতের ভাই আজিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আইয়ুব তার নিজ ঘরের বিদ্যুতের সুইচবোর্ড ঠিক করছিলেন। এ সময় টেস্টর দিয়ে লাইন চেক করতে গেলে আইয়ুব বিদ্যুৎপৃষ্ট হয়ে চিৎকার করতে করতে ঘরের মেঝেতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাণীনগর
লিংক সফলভাবে কপি হয়েছে!