ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ১৭ মে ২০২৩
নওগাঁয় হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় একটি হত্যা মামলায় মোফাজ্জল হোসেন মোফা নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্ত মোফাজ্জল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।  মোফাজ্জল হোসেন মোফা নওগাঁ সদর থানার গোয়ালী গ্রামের তাছিরের ছেলে। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল বাকী এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট মিজানুর রহমান।

Advertisement

জানা যায়, ২০০৫ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় নওগাঁ সদর থানার সরাইল গ্রামের নয়নকে বাড়ি থেকে মোফাজ্জল হোসেন মোফাসহ কয়েকজন ডেকে নিয়ে যান। ঐ রাতে নয়ন আর বাড়ি ফেরেননি। এর পরের দিন সকাল ১০টার দিকে পাশের আন্ধারকোটা গ্রামের মাঠে গাছের নিচে একটি বস্তায় দুই পা বেরিয়ে থাকা লাশ পড়ে থাকার সংবাদ ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নিহতের মা পরিনা বেওয়া সেখানে ছুটে যান এবং ছেলের লাশ শনাক্ত করেন। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশের গলায় ফাঁস লাগানো ও শরীরে আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় পরিনা বেওয়া বাদী হয়ে মোফাজ্জল হোসেন মোফাসহ অজ্ঞাত আরো দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মোফাজ্জল হোসেন মোফাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া এ মামলার অপর দুই আসামি শুকুর ও মোর্শেদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের খালাস প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!