মঙ্গলবার বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. কামরুন্নাহার বেগম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত আবুল খায়েরের ভাই নুরু মুন্সি ও তার ছেলে শরিফুল।
.png)
নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাসুদ হাসান জানান, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি জমিজমা নিয়ে বিরোধের জেরে উপজেলার কালিকাপুর গ্রামের নুরু মুন্সি লোকজন সঙ্গে নিয়ে তার আপন ভাই আবুল খায়ের ও ভাবি আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহতদের মেয়ে হোসনেয়ারা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ ১০ বছর পর সাক্ষ্য ও শুনানি শেষে আদালত মঙ্গলবার নিহতের ভাই নুরু মুন্সি ও ভাতিজা শরিফুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া আসামি সুজন ও সুমনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।