সর্বশেষ বুধবার (২৬ এপ্রিল) আসকান আলী নামে এক কৃষকের চারটি গরু গোয়াল ঘরে থেকে নিয়ে গেছে চোর।
তিনি বলেন, গরু চুরির ভয়ে রাত জেগে ছিলাম। দিনগত রাত ১টার দিকেও দেখেছি গরুগুলো গোয়ালেই আছে। রাত ৩টার দিকে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি একটা গরুও গোয়ালে নেই। চোরেরা দরজার তালা ভেঙে গরু নিয়ে গেছে।
.png)
আসকান আরো বলেন, দুটি বড় গরু ও দুটি বাছুর ছিল আমার। এগুলোর মূল্য সাড়ে তিন লাখ টাকার নিচে নয়।
খোঁজ নিয়ে জানা যায়, ওই গ্রামের আনছার আলীর দুটি, স্কুলপাড়ার আব্দুর রহিমের দুটি, পালপাড়ার কালামের দুটি, আবুল কাশেমের দুটি, একই এলাকার ফজের আলীর দুটি, ভাটপাড়ার আবুল হোসেনের দুটি, কেশবপুরের সানোয়ার হোসেনের একটিসহ মোট ২৫টি গরু গত দুই মাসে চুরি হয়েছে। গরু চুরির ভয়ে এলাকাবাসী ঘুমাতে পারছেন না।
আনসার আলী বলেন, আমারতো যা সর্বনাশ হওয়ার তা হয়েছে। অন্যরাও আছে আতঙ্কে। অনেকে গরু বাইরের গোয়ালে না রেখে বাড়ির ভেতরে রাখছেন।
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ছাতনী এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। পুলিশ গরু চুরির সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।