[ দেশজুড়ে ]
নাটোরে বৃষ্টির জন্য ‘বিশেষ নামাজ’ আদায়
বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের লালপুরে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে লালপুর উপজেলার শ্রীসুন্দরী হাইস্কুল মাঠে ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজে স্থানীয় শতশত মুসল্লি, আলেম ও ওলামা অংশগ্রহণ করেন। ইসতিসকার নামাজ ও দোয়া পরিচালনা করেন রওজাতুস্ সুন্নাহ্ কওমি মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা জিয়াউর রহমান।
নামাজ আদায় করতে আসা মুসুল্লিরা জানান, প্রচণ্ড তাপপ্রবাহ এবং অনাবৃষ্টির কারণে কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। এর ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মানুষ গরমে ও তাপপ্রবাহে ঘর থেকে বের হতে পারছেন না। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এ জন্য আল্লাহর রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!