ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির জন্য ফরিদপুরে বিশেষ নামাজ আদায়

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ১৯ এপ্রিল ২০২৩
বৃষ্টির জন্য ফরিদপুরে বিশেষ নামাজ আদায়
ছবি: সংগৃহীত

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় ফরিদপুরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছে মুসল্লিরা।

বুধবার সকাল ৯টার দিকে বোয়ালমারী ছোলনা গোরস্থান মাদরাসা ময়দানে সালাতুল ইসতিসকার নামাজের আয়োজন করে স্থানীয়রা। এ সময় নামাজে ইমামতি করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. আবুল হুসাইন।

ইমাম মো. আবুল হুসাইন জানান, ‘প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড খরায় নষ্ট হচ্ছে খেতের বিভিন্ন ফসল। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর যুগে যখন প্রচণ্ড খরা হতো তখন সবাইকে নিয়ে তিনি খোলা মাঠে গিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করতেন। এটা একটা সুন্নাহ। সে অনুযায়ী ইসতিসকার নামাজ আদায় করা হয়।’

Advertisement

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছামাদ খান জানান, বুধবার সকালে স্থানীয় যুব সমাজের উদ্যোগে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশ নেন কয়েকশ মুসল্লি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!