[ দেশজুড়ে ]
নওগাঁয় অটোচালকের মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার- ফাইল ফটো
নওগাঁয় ইট ভাটার মাঠ থেকে অতুল (৩৮) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের পাশের আজাদের ইট ভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অতুল সদর উপজেলার সুলতানপুর মটের ঘাট গ্রামের অভয়ের ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো রোববার অটোরিকশা নিয়ে নওগাঁ শহরে আসেন অতুল। এরপর রাতে আর তিনি বাড়িতে ফেরেননি। সোমবার সকালে বাইপাস এলাকার একটি ইট ভাটায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
সদর থানার ওসি ফয়সাল জানান, মরদেহটি উদ্ধারের সময় তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!