ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রহিমা লজের দরজা ভেঙে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ২১ মে ২০২৩
রহিমা লজের দরজা ভেঙে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সামিউর রহমান। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকার রহিমা লজ ছাত্রবাসের দরজা ভেঙে থেকে এই মরদেহ উদ্ধার হয়।

রোববার (২১ মে) রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২০ মে) রাত সাড়ে ১১টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়।

নিহত শিক্ষার্থী রাজধানীর ধানমন্ডি এলাকার নর্থ রোডের বাসিন্দা আব্দুর রহমান সরকারের ছেলে সামিউর রহমান। তিনি রুয়েট বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২০ মে) রাতে ছাত্রাবাসের শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। এ সময় দরজা ভাঙার জন্য রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা চাওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের স্টেশন অফিসার লতিফুর বারির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যান। এ সময় তারা গিয়ে দরজার লক ভেঙে দিলে ভেতরে ঢুকে সামিউরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামিউর রহমান আত্মহত্যা করেছেন। কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!