ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ১২ মে ২০২৩
নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিহত রাসেল মিয়া

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর রাসেল মিয়া নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায়  উপজেলার শাহজীবাজার দুর্গম পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে। তবে নিহতের স্বজনদের ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করতেই দুর্গম পাহাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা।

জানা যায়, গত ৫ দিন আগে নিখোঁজ হয় রাসেল। নিখোঁজের পর তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। এর আগে ১০ মে শায়েস্তাগঞ্জ থানায় নিখোঁজের বিষয়টি অবগত করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রঘুনন্দন ফরেস্টের লোকজন মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী চুনারুঘাট অংশে বাগানে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

Advertisement

খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!