নাটোর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর এএসআই আবু তালেব বলেন, বুধবার সকালে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছানোর আগে স্টেশনের দক্ষিণে বাফার সার গোডাউন এলাকায় কাটা পড়ে এক নারী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
.png)