[ দেশজুড়ে ]
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর
ফাইল ফটো
হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ঝিলিক আক্তার নামে ১১ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় উদ্ধার করে আরো এক শিশুকে হাসপাতালে পাঠিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ঝিলিক আক্তার ঐ গ্রামের সেলিম মিয়ার মেয়ে। সে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।
স্বজনরা জানান, ঝিলিক আক্তার ও নার্গিস সুলতানা অধরা নামে দুই শিশু বাড়ির পাশে একটি পুকুর পাড়ে বসে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. ইশতিয়াক আল মামুন ঝিলিককে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!