গত শনিবার উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। মৃত সাইমা জান্নাত ওই এলাকার আলী হায়দারের মেয়ে। সে রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার জানান, স্কুল বন্ধ থাকায় শনিবার সকালে এক বান্ধবীকে সঙ্গে নিয়ে পাশের একটি ছাদে টিকটক করতে যায় সাইমা। সেখানে হাত নাড়াতে গিয়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালনের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
.png)
খবর পেয়ে লোকজন উঠে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।