[ দেশজুড়ে ]
চট্টগ্রামে শুরু হচ্ছে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
ফাইল ফটো
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জেনারেল হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু পরীক্ষা। আগামী সোমবার থেকে বিনামূল্যে এ পরীক্ষা সুবিধা চালু হচ্ছে নগরের সদরঘাটের হাসপাতালটিতে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। তিনি জানান, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে চসিক। সম্প্রতি এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন চসিক মেয়র। এখন পরীক্ষার জন্য কিট কেনার প্রক্রিয়া চলছে। কিট কেনা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আগামী সপ্তাহে এ কার্যক্রম শুরু হবে। সোমবার থেকেই পরীক্ষা শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
এদিন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩৪ জনের। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫২ জন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!