নিহতরা হলেন উপজেলার খালিশা খুটামারা তহসীলদারপাড়া গ্রামের মনতাজ আলীর ছেলে আনিছুর রহমান ও টেঙ্গনমারী এলাকার আমিনুর রহমানের ছেলে লিটন আহমেদ। তারা সর্ম্পকে চাচাতো ভাই বলে জানা গেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় স্কুল শিক্ষক কামরুজ্জামানের মুরগীর খামারে কাজ করেন আনিছুর রহমান। শুক্রবার সন্ধ্যায় খামারের ঘরে পড়ে থাকা তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে বাচাঁতে এগিয়ে এসে চাচাতো ভাই লিটনও বিদ্যুৎতায়িত হন। পরে আশেপাশের লোকজন দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করে। আনিছুর ঘটনাস্থলে ও লিটন হাসপাতালে নেয়ার পথে মারা যান।
.png)
জলঢাকা থানার ওসি মুক্তারুল বলেন, লাশ দুটি হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।