ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেঙ্গু থেকে বাঁচতে জনগণেরও ভূমিকা প্রয়োজন: চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৩, ৮ জুলাই ২০২৩
ডেঙ্গু থেকে বাঁচতে জনগণেরও ভূমিকা প্রয়োজন: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী- ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মশা কমাতে চসিকের উদ্যোগে ১০০ দিনের ক্রাশ প্রোগ্রাম চলমান। তবে এক্ষেত্রে জনগণকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ঘর ও ছাদে জমে থাকা পানিতে মশা জন্ম নিচ্ছে। জনগণকে স্ব-উদ্যোগে নিজ নিজ বাসভবনে জমে থাকা পানি সরাতে হবে। 

বৃহস্পতিবার নগরের চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন খাল, নালা ও সড়ক পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। 

মেয়র বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকেই ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে সাধারণ জ্বরের ওষুধ গ্রহণ করছেন। ফলে তারা একদম শেষসময়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এজন্য জনগণের প্রতি আহ্বান ডেঙ্গুর লক্ষণ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে ভর্তি হোন। দ্রুত সুচিকিৎসা গ্রহণে ডেঙ্গু ভালো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!