ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌমাছির কামড়ে নিথর শিশু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ৮ জুলাই ২০২৩
মৌমাছির কামড়ে নিথর শিশু
ফাইল ফটো

ফেনীর পরশুরাম উপজেলায় মৌমাছির কামড়ে মারিয়া আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে পরশুরাম উপজেলার পৌরশহরের বাউর খুমা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মারিয়া আক্তার একই এলাকার সৌদি প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে।

জানা যায়, আলমগীর হোসেনের স্ত্রী মরিয়ম আক্তার তাদের মেয়ে মারিয়া আক্তারকে নিয়ে বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের শেষ দিকে মৌমাছি মারিয়ার শরীরে বিভিন্ন স্থানে হুল ফুটায়। পরে তার মুখ, হাত এবং পায়ে মৌমাছির একাধিক হুলের দাগ দেখা যায়। শুক্রবার সকালে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিলে বাড়িতেই তার মৃত্যু হয়।

Advertisement

পরশুরাম পৌরসভার কাউন্সিলর খোরশেদ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিথর ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!