শনিবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক ইমদাদুল হাসান মাগুরা জেলার শ্রীপুর থানার নোহাটা গ্রামের আলম হোসেনের ছেলে।
ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে একটি কভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথে ধনবাড়ীর নল্যা এলাকায় পৌঁছলে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক নিহত হন।
.png)
পরিদর্শক ইদ্রিস আলী আরো জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।