[ দেশজুড়ে ]
মাদারীপুরে বাল্কহেড ডুবি, তিনজনের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরের শিবচরে বাল্কহেড ডুবির ঘটনায় তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার আলাউদ্দিন, রংপুরের কাউনিয়া উপজেলার একরামুল ও নড়াইলের লোহাগাড়ার ইশা।
শিবচরের কলাতলা নৌফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, ঐ বাল্কহেডের কেবিনে দুপুরে ঐ তিন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। ড্রেজারের ভেতরে অনেক পানি ছিল। প্রচণ্ড বৃষ্টির কারণে লেজারের পানি নিষ্কাশন করতে পারেনি। একদিকে ভেতরে পানি অন্যদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। এমতাবস্থায় বাল্কহেডটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় ড্রেজারটি নদের তীরে বাঁধা ছিল।
.png)
ঘটনার খবর পেয়ে শিবচর থানার ওসি আনোয়ার হোসেন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে। পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!