ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ১০ জুলাই ২০২৩
যশোরে দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু
স্বজনদের আহাজারি

যশোরের শার্শা উপজেলায় নির্মাণাধীন দেয়াল ভেঙে নিচে চাপা পড়ে জাহিদ হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বাগআঁচড়া টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জাহিদ হোসেন সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।

জাহিদের ভগ্নীপতি শিমুল জানান, জাহিদ পেশায় একজন নির্মাণ শ্রমিক। বাগআঁচড়ার টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন কামরুল ইসলামের বাড়ি নির্মাণের কাজ করছিলেন জাহিদ। এ সময় হঠাৎ দেয়াল ভেঙে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মৃত্যু যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!