বুধবার সকাল ৭টার দিকে কাফুরিয়া হাটে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার কাফুরিয়া জোলারপাড়ের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী কাফুরিয়া বাজারের কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, কলাচাষি আবুল কালামের কাছ থেকে বিভিন্ন সময়ে বাকিতে কলা কিনতেন ব্যবসায়ী কামাল হোসেন। কিছু টাকা দিলে বাকি রয়েছে আরো ৮-৯ হাজার টাকা। বাকি টাকা চাইলেও তা পরিশোধ করেননি কলা ব্যবসায়ী কামাল হোসেন।
.png)
ঘটনার দিন বুধবার সকালে কাফুরিয়া হাটে কলা বিক্রি করতে এসে কামালকে পাওনা টাকা পরিশোধের জন্য আবারো চাপ দেন কলাচাষি আবুল কালাম। এতে ক্ষিপ্ত হন ব্যবসায়ী কামাল হোসেন। একপর্যায়ে পাশে থাকা একটি বাঁশ দিয়ে আবুল কালামের মাথায় আঘাত করেন ব্যবসায়ী কামাল হোসেন। এতে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম।
নাটোর থানার ওসি নাছিম আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।